ঢাকা, বাংলাদেশ ০১ জুন, ২০২৬

বিগত বছরের তুলনায় অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ২১.৮৩ শতাংশ

বিগত বছরের তুলনায় অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ২১.৮৩ শতাংশ

ফাইল ছবি

Publish : 03:26 AM, 04 November 2024.
প্রবাসন প্রতিবেদন :

সদ্য বিদায়ী অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছে ২৩৯ কোটি ৫০লাখ ৮০ হাজার ডলার, যা বিগত বিগত বছরের অক্টোবর মাসের তুলনায় ২১.৮৩ শতাংশ বেশি। বিগত বছরের অক্টোবরে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ১৭ লাখ ৩০ হাজার ডলার। বিগত বছরের অক্টোবরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে  ৪২ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত প্রতিবেদনে এইসব তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের (২০২৪-২৫) জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই চার মাসে রেমিট্যান্স এসেছে ৮৯৩ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার। বিগত অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৮৭ কোটি ৮৩ লাখ ৮০ হাজার ডলার। রেমিট্যান্স বেড়েছে ২০৫ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ডলার।

অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার। সেই হিসেবে গত মাসের তুলনায় রেমিট্যান্স কমেছে ৯৯ লাখ ১০ হাজার ডলার।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশে রেমিট্যান্স প্রবাহে যে ইতিবাচক ধারা তৈরি হয়েছে তা অব্যাহত রয়েছে।  
সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ২৪০  কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার, যা বিগত বছরের সেপ্টেম্বরের তুলনায় ২৭ কোটি ডলার  বেশি। বিগত বছরের ওই মাসে রেমিট্যান্স এসেছিল ১১৩ কোটি ৪৩ লাখ ডলার। চলতি বছরের আগস্ট মাসে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি ৪১ লাখ ডলার, জুলাই মাসে এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ডলার।

২০২০-২১ অর্থবছরের পর এটাই একমাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স ছিল সেপ্টেম্বর মাসে আসা রেমিট্যান্স। ওই বছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার, ২০২৩-২৪ অর্থবছরের জুন মাসে রেমিট্যান্স এসেছিল ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার। আর ২০২৪-২৫ অর্থবছরের  সেপ্টেম্বর মাসে এসেছে ২৪০ কোটি ৪৮ লাখ ডলার।
গত অর্থবছরের জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ৩১ লাখ ডলার, আগস্টে এসেছিল ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার,  সেপ্টেম্বরে এসেছে ১১৩ কোটি ৪৩ লাখ ডলার।

বরাবরের মতো অক্টোবর মাসেও  রেমিট্যান্স আহরণে ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক শীর্ষে রয়েছে। তাবে শীর্ষে থাকালেও এই ব্যাংকের মাধ্যমে অক্টোবর মাসে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমেছে। সেপ্টেম্বরে যেখানে রেমিট্যান্স এসেছে ৪০ কোটি ২৭ লাখ ডলার অক্টোবরে এসেছে ৩৭ কোটি ১৪ লাখ ডলার।
 এর পরে রয়েছে অগ্রণী ব্যাংক, তবে এই ব্যাংকের মাধ্যমেও রেমিট্যান্স আহরণ কিছুটা কমেছে। অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছে ১৮ কোটি ৫৩ লাখ ডলার। অথচ সেপ্টেম্বর মাসে এসেছে ৩২ কোটি ২১ লাখ ডলার।  
 রেমিট্যান্স আহরণে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ সেপ্টেম্বরের তুলনায় বেড়েছে। সেপ্টেম্বরে এই ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৯৯ লাখ ডলার, অক্টোবরে এসেছে ১২ কোটি ২৩ লাখ ডলার।  

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, গত অর্থবছরের এপ্রিল, মে ও জুন মাসে টানা ২ বিলিয়ন করে রেমিট্যান্স এসেছিল। ২০২৪-২৫ এর জুলাই মাসে এসে হঠাৎ করে  রেমিট্যান্স প্রবাহ ২ বিলিয়ন ডলারের নিচে  নেমে যায়। জুলাই জুড়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলনের সময় বেশ কয়েক দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকে, এছাড়া ইন্টারনেট সেবাও বন্ধ থাকে কয়েক দিন। এছাড়া এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স না পাঠানোর জন্য প্রবাসীদের অনেকে প্রচারণা চালায় এবং এর প্রভাব পড়ে জুলাইয়ের রেমিট্যান্স প্রবাহে।
পাঁচ আগস্ট সরকারের পতনের পর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর আবার ইতিবাচক ধারায় ফিরে আসে রেমিট্যান্স প্রবাহ।

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@probasonnews.com

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: news@probasonnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সৌদি আরবের মেগা প্রকল্পগুলির জন্য বাংলাদেশের শ্রমিক দরকার হবে শিরোনাম এয়ার টিকিটের মূল্য কমানোসহ বিভিন্ন দাবিতে বায়রার সদস্যদের মানববন্ধন শিরোনাম দক্ষ কর্মী তৈরিতে রাবিডের ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ সময়োপযোগী শিরোনাম বাল্ক টিকেট বিক্রয় ও মজুতদারি বন্ধে আটাবের ১৫ দফা প্রস্তাবনা শিরোনাম গিভিংনাও অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক হাসান মাহামুদ শিরোনাম অদক্ষ কর্মীর জন্য ভিসা নীতি কঠোর হচ্ছে