ঢাকা, বাংলাদেশ ০১ জুন, ২০২৬

বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নেবে কুয়েত

বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নেবে কুয়েত

ফাইল ফটো

Publish : 09:11 AM, 04 September 2024.
প্রবাসন প্রতিবেদন :

বাংলাদেশ থেকে আরো দক্ষ জনশক্তি নেবে বলে জানিয়েছেন কুয়েতের রাষ্ট্রদূত  ফয়সাল মুতলাক আলাদওয়ানি। তিনি বলেন, ‘আমরা আরও ডাক্তার, নার্স এবং প্রকৌশলী নিতে চাই।’

মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এই কথা জানান। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে রাষ্ট্রদূত তার দেশের এই আগ্রহের কথা জানান।

প্রধান উপদেষ্টা কুয়েতের রাষ্ট্রদূতের প্রশংসা করে বলেন, তিনি ‘বাংলাদেশের চমৎকার বন্ধু’ এবং আশা প্রকাশ করেন যে তিনি আগামী দিনেও তার ভূমিকা অব্যাহত রাখবেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ কুয়েতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে  তোলার ব্যাপারে আশাবাদী।

বিদায়ী রাষ্ট্রদূত বলেন, কুয়েতে তিন লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছে এবং তার দেশ আরও বাংলাদেশি নিয়োগ দিতে আগ্রহী।

বাংলাদেশের সামরিক বাহিনীর পাঁচ হাজারের বেশি সদস্য কুয়েতে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা আরও ডাক্তার, নার্স এবং প্রকৌশলী নিতে চাই।’

 

-- বিজ্ঞাপন --
CONTACT
ads@probasonnews.com

অভিবাসন বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত সম্পাদক
খোকন দাস

সম্পাদক মন্ডলি
সৈয়দা পারভীন আক্তার
ফকরুদ্দীন কবীর আতিক
মোঃ ইলিয়াস হোসেন
মোঃ শাহাদাত হোসেন

পরিচালক মন্ডলি
ছিদ্দিকুর রহমান ভুঞ্রা (পরিচালক, ফিন্যান্স)
মোস্তাফিজুর রহমান (পরিচালক, পাবলিকেশন)
শান্ত দেব সাহা (পরিচালক, এইচ আর)
শাহরিয়ার হোসেন (পরিচালক, মার্কেটিং)

বার্তা সম্পাদক
মোঃ হাবীবুল্লাহ্

সিনিয়র রিপোর্টার
মোঃ জাকির হোসেন পাটওয়ারী

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: news@probasonnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || ProbasonNews.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সৌদি আরবের মেগা প্রকল্পগুলির জন্য বাংলাদেশের শ্রমিক দরকার হবে শিরোনাম এয়ার টিকিটের মূল্য কমানোসহ বিভিন্ন দাবিতে বায়রার সদস্যদের মানববন্ধন শিরোনাম দক্ষ কর্মী তৈরিতে রাবিডের ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ সময়োপযোগী শিরোনাম বাল্ক টিকেট বিক্রয় ও মজুতদারি বন্ধে আটাবের ১৫ দফা প্রস্তাবনা শিরোনাম গিভিংনাও অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক হাসান মাহামুদ শিরোনাম অদক্ষ কর্মীর জন্য ভিসা নীতি কঠোর হচ্ছে